কমিউনিটি হলের উদ্বোধন

মাতলা ২ পঞ্চায়েতের উদ্যোগে ‘অম্বেডকর ভবন’ নামে কমিউনিটি হল তৈরি করা হল। রবিবার ক্যানিঙের মহকুমাশাসক প্রদীপ আচার্য হলটির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি শৈবাল লাহিড়ি, বিডিও বুদ্ধদেব দাস, ওসি সতীনাথ চট্টোরাজ, সভাপতি পরেশরাম দাস প্রমুখ।

Advertisement
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৫ ০০:৫১
Share:

মাতলা ২ পঞ্চায়েতের উদ্যোগে ‘অম্বেডকর ভবন’ নামে কমিউনিটি হল তৈরি করা হল। রবিবার ক্যানিঙের মহকুমাশাসক প্রদীপ আচার্য হলটির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি শৈবাল লাহিড়ি, বিডিও বুদ্ধদেব দাস, ওসি সতীনাথ চট্টোরাজ, সভাপতি পরেশরাম দাস প্রমুখ। জয়নগর কেন্দ্রের প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল এই হল তৈরির জন্য সাংসদ কোটা থেকে ৪ লক্ষ টাকা দিয়েছিলেন। তার সঙ্গে মাতলা ২ পঞ্চায়েত আরও কিছু টাকা দেয়। বিনামূল্যে এলাকার সব মানুষই এই হলটি অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে পারবেন বলে জানান প্রদীপবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement