বাইশ কেজি গাঁজা-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ। ধৃতেরা থানার জগদ্দলের বাসিন্দা বাপি রায়, চাকদহের অমিত সূর ও ব্যারাকপুরের রাজবীর দত্ত। রবিবার বগুলার নোনাগঞ্জ মোড়ের কাছে মোটরবাইকে করে যাওয়ার সময় পুলিশ তাদের ধরে। ধৃতদের বিরুদ্ধে ব্যরাকপুর কমিশনারেট এলাকায় তোলা আদায়, ছিনতাই-সহ নানা অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।