গাড়িতে আগুন

পাম্পকর্মী এবং স্থানীয় মানুষের চেষ্টায় নিভল গাড়ির আগুন। পুলিশ জানায়, সোমবার বেলা ১১টা নাগাদ বেড়াচাঁপার একটি পেট্রলপাম্পে তেল নিতে এসেছিল একটি ছোট গাড়ি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০০:৩৮
Share:

তখন আয়ত্তে পরিস্থিতি। — নিজস্ব চিত্র।

পাম্পকর্মী এবং স্থানীয় মানুষের চেষ্টায় নিভল গাড়ির আগুন। পুলিশ জানায়, সোমবার বেলা ১১টা নাগাদ বেড়াচাঁপার একটি পেট্রলপাম্পে তেল নিতে এসেছিল একটি ছোট গাড়ি। তেল নেওয়ার পরে গাড়ি স্টার্ট দিতেই গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। গাড়িটিকে ঠেলে টাকি রাস্তার পাশে নিয়ে যাওয়া হয়। টাকি রাস্তায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। দেগঙ্গার যুগ্ম বিডিও কৌশিক প্রমাণিক আসেন। কেউ জখম হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement