ঝড়ের তাণ্ডবে ক্ষতি হিঙ্গলগঞ্জে

বাংলাদেশের দিক থেকে ধেয়ে আসা কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল‌ হিঙ্গলগঞ্জের ৩ এবং ৪ নম্বর সাহেবখালি গ্রাম। বেশ কিছু গাছ উপড়ে পড়েছে। ভেঙেছে বিদ্যুতের খুঁটি, মাটির বাড়ি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫০
Share:

বাংলাদেশের দিক থেকে ধেয়ে আসা কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল‌ হিঙ্গলগঞ্জের ৩ এবং ৪ নম্বর সাহেবখালি গ্রাম। বেশ কিছু গাছ উপড়ে পড়েছে। ভেঙেছে বিদ্যুতের খুঁটি, মাটির বাড়ি। ব্লক প্রশাসনের পক্ষে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতি দেখতে এলাকায় প্রতিনিধিদের পাঠানো হয়েছে। হিঙ্গলগঞ্জের সাহেবখালির পাশ দিয়ে বয়ে গিয়েছে কালিন্দী নদী। ও পাড়ে বাং‌লাদেশের সাথক্ষিরার শিবপুর গ্রাম। রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। তারপরেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। তরুণ মণ্ডল, তপন মণ্ডলরা বলেন, ‘‘নদীর ধারে বাস করি। বৃষ্টি হলে বুক দুর দুর করে। কখন বাঁধ ভাঙে, এই ভয়ে থাকি। এ দিন প্রবল ঝড়ের সময়েও সেই ভয়ও হচ্ছিল।’’ সাহেবখালি ৩ নম্বর গ্রামের কৃষ্ণপদ মণ্ডল বলেন, ‘‘বৃষ্টির সময়ে নদীর জল বেড়েছি কিনা, দেখতে গিয়েছিলাম। হঠাৎ নদীর ও প্রান্ত থেকে গোঁ গোঁ শব্দ করে হাওয়ার ঝাপটা ধেয়ে এল। বিদ্যুতের খুঁটি, বড় বড় গাছ নিমেষে উপড়ে গেল চোখের সামনে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement