টাকিতে নাটক

‘আমরা অমলকান্তি’ নাট্য সংস্থার দু’দিনের নাট্যোৎসব হল টাকি সাংস্কৃতির মঞ্চে। পাঁচটি নাটক মঞ্চস্থ হয়। টাকি পৌর নাট্য সংস্থার ‘আঁধারের ধূপছায়া’ নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৬ ০২:৫৫
Share:

‘আমরা অমলকান্তি’ নাট্য সংস্থার দু’দিনের নাট্যোৎসব হল টাকি সাংস্কৃতির মঞ্চে। পাঁচটি নাটক মঞ্চস্থ হয়। টাকি পৌর নাট্য সংস্থার ‘আঁধারের ধূপছায়া’ নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়। গোবরডাঙা রূপান্তর নাট্যগোষ্ঠীর ‘ড্রাইভার’, দত্তপুকুরের দৃষ্টি-র নাটক ‘তিন সত্যি’, বসিরহাটের মহুয়া-র ‘পরশপাথর’ এবং আমরা অমলকান্তির ‘অভিমুন্যু আজ’ নাটক দর্শকদের মনে ধরেছে। নাটকটি লিখেছেন রামপ্রসাদ চক্রবর্তী। নাট্যোৎসবের সূচনা করেন লেখিকা জয়ন্তী চট্টোপাধ্যায়। তাঁর হাত দিয়ে প্রকাশিত হয় ‘ভাবনা’ পত্রিকার দ্বিতীয় সংখ্যা। সংস্থার সভাপতি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এলাকার কিছু তরতাজা যুবক মিলে ভাল নাটক করার স্বার্থেই এই নাটকের দলের আত্মপ্রকাশ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement