ডাকাতির জন্য জড়ো হওয়া সশস্ত্র দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কুলপির ১১৭ নম্বর জাতীয় সড়কের করঞ্জলি মোড় থেকে ছোট রমজান লস্কর ও বিশ্বজিত তাঁতি নামে ওই দু’জনকে ধরা হয়। প্রথম জনের বাড়ি মহেশতলার ১৬ বিঘা এলাকায়। পরের জন বেহালার বাসিন্দা। পুলিশ জানায়, ধৃতদের কাছে থেকে ৯টি তাজা বোমা, একটি দেশি পিস্তল ও দু’রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের ডায়মন্ড হারবার আদালতের বিচারক ৬ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।