পুলিশি তৎপরতায় ধরা পড়ল এক বাংলাদেশি-সহ দাগি তিন দুষ্কৃতী। উদ্ধার হয়েছে ৭টি রিভলবার ও কয়েক রাউন্ড গুলি। পুলিশ জানায়, সোমবার যারা ধরা পড়েছে, তাদের নাম খোকন শেখ, ফজের আলি ও আজিবর মোল্লা। ফজেররের বাড়ি বাংলাদেশের সাথক্ষিরায়। বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সন্দেশখালি, স্বরূপনগর এবং বাদুড়িয়া থেকে তিন জনকে ধরা হয়েছে। মিলেছে একটি নাইন এমএম রিভলবারও।’’ রবিবারও বসিরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৯টি রিভলবার, কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়। ধরা পড়ে ৫ দুষ্কতী।