এক নাবালিকাকে মুম্বইয়ের যৌনপল্লিতে পাচারের চেষ্টার অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাকে। পুলিশ জানায়, ধৃত মহম্মদ সাজুর বাড়ি বাংলাদেশের ঢাকায়। আলামিন গাজি বাদুড়িয়ার সাহেস্তানগরের বাসিন্দা। নাবালিকা জানায়, তার বাড়ি বাংলাদেশের সাথক্ষিরায়। বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’ ধৃতদের শুক্রবার বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশ হেফাজাতের নির্দেশ দেন।