প্রতারকদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ বসিরহাটে

প্রতারক সোনার দোকানিদের গ্রেফতারের দাবিতে বসিরহাট থানায় বিক্ষোভ দেখালেন ইটিন্ডার বাসিন্দারা। পুরনো অলঙ্কার এবং বারো মাস টাকা জমা রাখলে মজুরিবিহীন নতুন গয়না দেওয়ার প্রতিশ্রুতিতে ভুলে ইটিন্ডার নাকুয়াদহের নির্মল সরকার ও তার দুই ছেলে তপন-বিশ্বজিতের সোনার দোকানে বহু টাকা, গয়না রেখেছিলেন গ্রামবাসীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ০১:৫৫
Share:

বিচার চান এঁরা।—নিজস্ব চিত্র।

প্রতারক সোনার দোকানিদের গ্রেফতারের দাবিতে বসিরহাট থানায় বিক্ষোভ দেখালেন ইটিন্ডার বাসিন্দারা। পুরনো অলঙ্কার এবং বারো মাস টাকা জমা রাখলে মজুরিবিহীন নতুন গয়না দেওয়ার প্রতিশ্রুতিতে ভুলে ইটিন্ডার নাকুয়াদহের নির্মল সরকার ও তার দুই ছেলে তপন-বিশ্বজিতের সোনার দোকানে বহু টাকা, গয়না রেখেছিলেন গ্রামবাসীরা। সে সব হাতিয়ে পগারপাড় ওই ব্যবসায়ীরা। প্রতারকদের বাড়িতে ভাঙচুর, লুঠপাট চালায় উত্তেজিত জনতা। গ্রামের মানুষের অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্মলের জামাই সঞ্জয় সরকারকে বসিরহাটের ধলতিথা থেকে গ্রেফতারও করে। বাকি অভিযুক্তদের গ্রেফতার করে টাকা ফেরত দেওয়ার দাবি তুলেছেন মানুষজন। অনেকের মেয়ের বিয়ে আটকে যাওয়ার অবস্থা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement