বিএসএনএল পরিষেবা নিয়ে বিভ্রাট বসিরহাটে

ফের সমস্যা বিএসএনএল পরিষেবা নিয়ে। শনিবার বিকেল থেকে রবিবার দিনভর ইন্টানেট পরিষেবা বিপর্যস্ত বসিরহাটের বিস্তীর্ণ এলাকায়। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা একাধিক বার জানিয়েছেন, মাটির তলায় তার চুরির জেরেই এই কাণ্ড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৪৯
Share:

ফের সমস্যা বিএসএনএল পরিষেবা নিয়ে। শনিবার বিকেল থেকে রবিবার দিনভর ইন্টানেট পরিষেবা বিপর্যস্ত বসিরহাটের বিস্তীর্ণ এলাকায়। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা একাধিক বার জানিয়েছেন, মাটির তলায় তার চুরির জেরেই এই কাণ্ড। কিন্তু প্রশ্ন হল, মাসের মধ্যে বেশির ভাগ দিনই কি তার চুরি যাচ্ছে? তা-ও আবার শুধু বিএসএনএলের? অন্য বেসরকারি মোবাইল সংস্থার পরিষেবা তো বন্ধ হচ্ছে না! এ প্রশ্নের অবশ্য উত্তর নেই দফতরের কর্তাদের কাছে। শহরবাসীদের অভিযোগ, মাসের মধ্যে ৫-১০ দিন বিএসএনএলের পরিষেবা মিলছে না। শনিবার বিকেলে টাকি, হাসনাবাদ বসিরহাটের কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় গিয়ে দেখা গেল, সারি সারি মানুষের ভিড়। ইন্টারনেটের লিঙ্ক কখন আসবে, সে জন্য হাপিত্যেশে দাঁড়িয়ে তাঁরা। মাসের শুরুতে পেনশনের টাকা তুলতে এসে বিপাকে পড়তে হচ্ছে বয়স্ক গ্রাহকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement