স্ত্রী-সন্তানকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

দেড় বছরের মেয়ে আর তার মাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। পুলিশ জানায়, বছর চারেক আগে দেগঙ্গার চাকলা গ্রামে জামির আলির ছেলে আবিদের সঙ্গে বিয়ে হয় চাকলার হরিণখোলার আবদুল রহিমের মেয়ে খাদিজার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০১:৩২
Share:

দেড় বছরের মেয়ে আর তার মাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। পুলিশ জানায়, বছর চারেক আগে দেগঙ্গার চাকলা গ্রামে জামির আলির ছেলে আবিদের সঙ্গে বিয়ে হয় চাকলার হরিণখোলার আবদুল রহিমের মেয়ে খাদিজার। আবদুল পেশায় রাজমিস্ত্রি। বিয়েতে ৭৫ হাজার টাকা, গয়না, অন্যান্য জিনিসপত্র দেওয়া সত্ত্বেও প্রায়ই ওই বধূর বাবার কাছ থেকে আবিদ টাকা নিয়ে আসতেন বলে অভিযোগ। সন্তান হওয়ার পরে শ্বশুরবাড়ির থেকে খাদিজার বাবাকে ৫০ হাজার টাকা মেয়ের নামে ব্যাঙ্কে স্থায়ী আমানত করে দিতে বলেন। তা করে না দেওয়ায় ওই বধূর উপরে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ। সোমবার অশান্তি চরমে ওঠে। তখনই বাঁশ দিয়ে ওই বধূকে মেরে মেয়ে-সহ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার থানায় অভিযোগ করেন খাদিজা। অভিযোগ অস্বীকার করে ওই বধূর শাশুড়ি নুরজাহান বিবি বলেন, ‘‘আমাদের বিরুদ্ধে বৌমা মিথ্যা অভিযোগ করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement