Abhishek Banerjee

অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় তাঁরই প্রতিদ্বন্দ্বী! ২০১৮ সালের ঘটনা উল্লেখ করে এফআইআরের আবেদন

অভিজিৎ অভিযোগপত্রে জানিয়েছেন, ২০১৮ সালের ২১ ডিসেম্বরে তাঁর উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। সেই হামলা ছিল পূর্বপরিকল্পিত। অভিজিৎ জানান, ঘটনার পরপরই তিনি থানায় অভিযোগ জানিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৫:৪১
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুরনো এক ঘটনার প্রেক্ষিতে আবার থানায় অভিযোগ জানালেন অভিজিৎ দাস। ডায়মন্ড হারবার থানার ওসির কাছে অভিযোগপত্র জমা করেন। তাঁর আবেদন, এই অভিযোগপত্রের প্রেক্ষিতে এফআইআর দায়ের করে নতুন ভাবে বিস্তারিত তদন্ত হোক। উল্লেখ্য, ২০১৪ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন। কিন্তু জিততে পারেননি।

Advertisement

অভিজিৎ অভিযোগপত্রে জানিয়েছেন, ২০১৮ সালের ২১ ডিসেম্বরে তাঁর উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। সেই হামলা ছিল পূর্বপরিকল্পিত। অভিজিৎ জানান, ঘটনার পরপরই তিনি থানায় অভিযোগ জানিয়েছিলেন। সেখানে মেডিক্যাল রিপোর্ট, ছবি ও প্রয়োজনীয় নথিপত্র-সহ বিস্তারিত তথ্য দেওয়া হয়েছিল বলে জানান অভিজিৎ। তবে সেই অভিযোগের পরেও তদন্তে কোনও অগ্রগতি হয়নি। সেই কারণে ২০২৩ সালে আবার কর্তৃপক্ষের কাছে ঘটনা সংক্রান্ত অগ্রগতি জানতে চান অভিজিৎ।

রাজ্য রাজনীতিতে সে ভাবে পরিচিত নন অভিজিৎ। তবে দীর্ঘ দিন বিজেপির সঙ্গে যুক্ত থাকার সুবাদে দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে চেনা মুখ। জেলার বিজেপি নেতা-কর্মীদের কাছে অভিজিৎ পরিচিত ‘ববিদা’ নামে। এক সময় দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপির সভাপতিও ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement