Abhishek Banerjee

সাড়ায় খুশি তৃণমূল

‘বাংলার যুবশক্তি’ সংগঠনের ঘোষণা করেছিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২০ ০২:৩২
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

দলের নতুন সংগঠন ‘বাংলার যুবশক্তি’ ব্যাপক সাড়া ফেলেছে বলে দাবি করল তৃণমূল। বৃহস্পতিবারই এই সংগঠনের ঘোষণা করেছিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিই শুক্রবার জানিয়েছেন, যে বিপুল সংখ্যায় যুবরা এই আবেদনে সাড়া দিয়েছেন, তাতে তিনি অভিভূত। তাঁদের দাবি, রাজ্যের ৩৩১টি ব্লক ও ২৩০ শহর থেকে ১১ হাজার ৯০০ জন এই সংগঠনে নাম নথিভুক্ত করিয়েছেন। সংগঠনের ওয়েবসাইট দেখেছেন ৫০ হাজার। এবং তা শেয়ার করেছেন ৭ হাজার জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement