কংগ্রেস ছেড়ে তৃণমূলে লেবু

কাটোয়ার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পর এ বার মালদহের সুজাপুরের বিধায়ক আবু নাসের খান চৌধুরী (লেবু) কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। কলকাতায় নেতাজি ইন্ডোরে কর্মিসভা শেষ করে শনিবার বিকেলে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী যখন দিল্লির বিমান ধরতে দমদম যাচ্ছেন, তখনই তৃণমূল ভবনে গিয়ে দলবদল করছেন লেবুবাবু। তাঁকে দলে স্বাগত জানান তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ১৭:২৭
Share:

কাটোয়ার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পর এ বার মালদহের সুজাপুরের বিধায়ক আবু নাসের খান চৌধুরী (লেবু) কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। কলকাতায় নেতাজি ইন্ডোরে কর্মিসভা শেষ করে শনিবার বিকেলে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী যখন দিল্লির বিমান ধরতে দমদম যাচ্ছেন, তখনই তৃণমূল ভবনে গিয়ে দলবদল করছেন লেবুবাবু। তাঁকে দলে স্বাগত জানান তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরকত গণিখান চৌধুরীর ভাই লেবুবাবুর ব্যাখ্যা, ‘‘বরকতদা উন্নয়নের জন্য কাজ করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই উন্নয়নের কাজে সামিল। তাই আমি তৃণমূলে যোগ দিয়েছি।’’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অবশ্য লেবুবাবুর দলত্যাগকে কোনও গুরুত্বই দিচ্ছেন না। তাঁর কথায়, ‘‘লেবু কচলে তেতো হয়ে গিয়েছে। জেতার পর থেকে উনি সুজাপুরে বেশি সময় দিতেন না বলে জেলা কংগ্রেস থেকেই অভিযোগ উঠেছে। আগামী বিধানসভা ভোটে উনি যে দলের টিকিট পাবেন না, তা আগাম বুঝেই দল ছেড়েছেন লেবুবাবু।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement