—প্রতীকী চিত্র।
আরএসএস-এর ছাত্র-শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) রাষ্ট্রীয় কার্যকারী পরিষদ (এনইসি) ভুবনেশ্বরে ২৯ থেকে ৩১ তারিখ বৈঠকে বসতে চলেছে। যোগ দেওয়ার কথা নানা রাজ্যের ৪৮৪ জন প্রতিনিধির। বৈঠকে পশ্চিমবঙ্গে কলেজ ইউনিট ও সদস্য সংখ্যা বাড়ানো নিয়ে কোনও আলোচনা হয় কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে। পাশাপাশি, আজ, বুধবার ভুবনেশ্বরে সংগঠনের কেন্দ্রীয় কার্যসমিতির বৈঠক হবে। যোগ দেবেন ১০৬ জন প্রতিনিধি। বৈঠকের প্রাক্কালে নাগরিক সংবর্ধনায় থাকার কথা ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির। পর দিন, ২৮ তারিখ রয়েছে সংগঠনের নানা স্তরের বৈঠক। এবিভিপি-র রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বীরেন্দ্র সিংহ সোলাঙ্কি মঙ্গলবার বলেছেন, “বর্তমান সময়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনার প্রেক্ষাপটে বিদ্যার্থী পরিষদের ভবিষ্যৎ দিকনির্দেশ নির্ধারণের ক্ষেত্রে এনইসি-র বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে এবিভিপি-র প্রতিটি নগর ও ক্যাম্পাস ইউনিট এই বিষয়ে কাজ করবে।” সংগঠন সূত্রে খবর, শিক্ষা, সংগঠন, জাতীয় নিরাপত্তা, অর্থনীতি এবং সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে