Sahaj Akhra

প্রকৃতির আরাধনায় ‘সহজ আখড়া’, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার অনন্য প্রয়াস

তিন দিন ধরে চলে পরমা প্রকৃতির আরাধনায় জঙ্গল মহলের আউশগ্রামের গোপালপুর উল্লাসপুরের সহজ আখড়ার উৎসব। ফাল্গুনের পঞ্চম দোলে সুরের মূর্ছনায় ভেসে ওঠে আর একটি আসর

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২০:৩৭
Share:

গাছেদের পুজো করে আশ্রমে সমবেত মানুষদের দেওয়া হয় অন্নছত্র। —নিজস্ব ছবি।

সহজ আখড়ায় প্রকৃতির মুক্ত উঠোনে শিশুদের গুরুমুখী শিক্ষা। পূর্ব বর্ধমানের জঙ্গলমহলে ২০২৩ সালে স্থাপিত হয়েছিল ‘সহজ আখড়া’। মূলত প্রকৃতিযাপনের উৎসব হয় এখানে। সারা বছর মহিলাদের নিয়ে গ্রামীণ কৃষ্টি এবং সংস্কৃতির সঙ্গে মিলিয়ে বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে কাজ হয়। মালাগাঁথা, আল্পনা, গল্পপাঠের আসর, সেলাই প্রতিযোগিতা, মহিলাদের মজলিস বসে এখানে।

Advertisement

সেই সঙ্গে বাংলার প্রকৃতির এই আসনে বসে গাছ পুজোর রেওয়াজ। একটি গাছকে মায়াপ্রকৃতির অবলম্বন হিসেবে পুজো করা হয় ‘পঞ্চম দোলে’। প্রকৃতির আরাধনায় বসে বীজ রক্ষার আসরও। তিন দিন ধরে চলে পরমা প্রকৃতির আরাধনায় জঙ্গল মহলের আউশগ্রামের গোপালপুর উল্লাসপুরের সহজ আখড়ার উৎসব। ফাল্গুনের পঞ্চম দোলে সুরের মূর্ছনায় ভেসে ওঠে আর একটি আসর। প্রকৃতির আরাধনায় সেই আসরও জমজমাট।

গাছেদের পুজো করে আশ্রমে সমবেত মানুষদের দেওয়া হয় অন্নছত্র। বহু মানুষ পাত পেড়ে খেয়ে যান এই গ্রামীণ অন্য ভাবনার আশ্রমে। আখড়ার প্রতিষ্ঠাতা লেখক রাধামাধব মণ্ডল বলেন, ‘‘গ্রামীণ যা কিছু ঐতিহ্যের, তাকে ধরে রাখতেই আমাদের সমবেত লড়াই। প্রকৃতির পাঠশালায় তিন দিনের মায়াপ্রকৃতির উৎসবে বহু মানুষের সমাগমে মেতে ওঠে সহজ আখড়া। বাউল, ফকিরি গান হয়।’’ রাধামাধব জানান, দেশীয় বীজের রক্ষার স্বার্থে তাঁরা কৃষকদের নিয়ে কাজ করছেন। সেই সঙ্গে প্রকৃতির আরাধনায় প্রকৃতিরক্ষার লড়াইয়ে কাজ করে চলেছেন সকলে। লেখকের কথায়, ‘‘আমাদের বাংলা রত্নগর্ভা। সেখানে আমাদের এই আউশগ্রাম দেশীয় বীজের ধানের নামে খ্যাত। ১০৮ রকমের দেশীয় বীজের ধানের রক্ষা নিয়েও কাজ করা হয় এই আশ্রমে। পরমাপ্রকৃতিই এই আশ্রমের আরাধ্য। তাই তাকেই প্রকৃতির ঋতুবৈচিত্রের আলয়ে পুজো করা হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement