Durgapur Incident

দুর্গাপুরের হোটেলে ধর্ষণকাণ্ডে চতুর্থ গ্রেফতারি, আদালত চত্বরে ধৃতদের ঘিরে বিক্ষোভ বিজেপি নেতা-কর্মীদের

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বুদবুদ এলাকার এক মহিলা অষ্টম শ্রেণীর ছাত্রীটিকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। অভিযোগ, নাবালিকাকে তিনি মদ্যপান করান। তার পর তিন যুবকের সঙ্গে দুর্গাপুরে একটি হোটেলে ঢুকিয়ে দেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৬:০৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দুর্গাপুরে নাবালিকা গণধর্ষণকাণ্ডে আরও এক গ্রেফতার। অষ্টম শ্রেণির ছাত্রীকে মদ খাইয়ে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে এক মহিলা-সহ তিন জনকে রবিবারই পাকড়াও করা হয়েছিল। সোমবার তাঁদের দুর্গাপুর মহাকুমা আদালতে হাজির করানো হয়। তার মধ্যে দুর্গাপুর সিটি সেন্টারের পাশে সংশ্লিষ্ট হোটেলের ম্যানেজারকেও গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বুদবুদ এলাকার এক মহিলা অষ্টম শ্রেণীর ছাত্রীটিকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। অভিযোগ, নাবালিকাকে তিনি মদ্যপান করান। তার পর তিন যুবকের সঙ্গে দুর্গাপুরে একটি হোটেলে ঢুকিয়ে দেন তিনি।

রাতে নাবালিকাকে পাওয়া যায় বুদবুদ বাইপাসের ধারে। এক টোটোচালক মেয়েটিকে অসহায় অবস্থায় দেখে তাকে বাড়ি পৌঁছে দেন।

Advertisement

সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানোর সময় সেখানে উপস্থিত হন বিজেপির কর্মী-সমর্থকেরা। তাঁদের বিক্ষোভে উত্তেজনার সৃষ্টি আদালত চত্বরে। পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সেখানে পৌঁছোন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এমন ন্যক্কারজনক ঘটনা যারা ঘটাচ্ছে, তাদের খরচ করে দেওয়া দরকার। কারণ এমন ঘটনা কোনও ভাবে মেনে নেওয়া যায় না। কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে পুলিশ ভাল কাজ করেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করেছে তারা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement