Asansol Incident

ঝলসানো দেহ উদ্ধার মহিলার, অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে মৃত্যু ছেলেরও! খুন না দুর্ঘটনা? ধন্দে আসোনসোল পুলিশ

ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানোসোলের কুলটি থানা এলাকার কলেজ মোড়ের কাছে। শুক্রবার ভোরে ওই এলাকার এক বাড়ি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় নামে এক মহিলার ঝলসানো দেহ উদ্ধার করে পুলিশ। সেই বাড়ি থেকেই অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায় তাঁর পুত্র রাজা মুখোপাধ্যায়কেও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মাকে খুন করে আত্মঘাতী পুত্র? আসানসোলের দু’জনের মৃত্যুর ঘটনায় উঠছে সেই প্রশ্নই। স্থানীয়দের দাবি, মাকে গুলি করে প্রথমে খুন করেন পুত্র। তার পরে আগুন ধরিয়ে দেন! যদিও প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশের দাবি, মহিলার দেহে গুলির চিহ্ন মেলেনি। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।

Advertisement

ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানোসোলের কুলটি থানা এলাকার কলেজ মোড়ের কাছে। শুক্রবার ভোরে ওই এলাকার এক বাড়ি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় নামে এক মহিলার ঝলসানো দেহ উদ্ধার করে পুলিশ। সেই বাড়ি থেকেই অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায় তাঁর পুত্র রাজা মুখোপাধ্যায়কেও। দু’জনকে ওই অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাজার।

আত্মহত্যা, খুন না কি দুর্ঘটনা— তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, মাকে গুলি করে প্রথমে খুন করেন রাজা। তার পরে আগুন ধরিয়ে দেন। রাজা গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন, না কি তা অসাবধানতাবশত লেগে যায় গায়ে— সে নিয়ে সন্দিহান স্থানীয়েরা।

Advertisement

রাজা স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করেন। সেই কারণে তাঁর কাছে লাইসেন্সড বন্দুকও ছিল। স্থানীয়দের দাবি, সেই বন্দুক থেকেই গুলি করে সন্ধ্যাকে খুন করেন তাঁর পুত্র। পরিবার সূত্রে খবর, গত বুধবার বাবা-মায়ের সঙ্গে কোনও কারণে অশান্তি করেন রাজা। এমনকি মারধরও করেন বলে অভিযোগ। তার পরেই শুক্রবার সন্ধ্যার দেহ উদ্ধার হল বাড়ি থেকে। তবে ঘটনার সময় বাড়িতে ছিলেন না তাঁর স্বামী। পুলিশ সব দিক খতিয়ে দেখছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement