Bulldozer Burnpur

অবৈধ ভাবে দখল করা জমি দখলমুক্ত করেত বুলডোজ়ার অভিযান বার্ণপুরে, ভাঙা পড়ল তৃণমূল এবং সিপিএমের দলীয় কার্যালয়

মঙ্গলবার সেখানে বুলডোজার চালিয়ে জমি দখলমুক্ত করার কাজ চালায় রাজ্য প্রশাসন। ভাঙা পড়ে বিরোধীদের দলীয় কার্যালয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৪:২৩
Share:

বুলডোজ়ার দিয়ে দখলমুক্ত করা হচ্ছে জমি। নিজস্ব চিত্র।

এ বার বুলডোজ়ার চলল বার্ণপুরে। গুঁড়িয়ে দেওয়া হল সিপিএম এবং তৃণমূলের দলীয় কার্যালয়। অবৈধ ভাবে দখল করা জমি দখলমুক্ত করতে এই অভিযান চালায় রাজ্য সরকার।

Advertisement

সূত্রের খবর, বহুবছর ধরে বার্নপুরে সেলের জমি অবৈধভাবে দখল করা ছিল। এই জমিতেই ছিল সিপিএম এবং তৃণমূলের দলীয় কার্যালয়। মঙ্গলবার সেখানে বুলডোজার চালিয়ে জমি দখলমুক্ত করার কাজ চালায় রাজ্য প্রশাসন। ভাঙা পড়ে বিরোধীদের দলীয় কার্যালয়।

এই দখলমুক্ত অভিযানের প্রসঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলর কহকশা রিয়াজ জানান, তাঁরা সর্বদা এই অঞ্চলের পরিকাঠামোগত উন্নয়নের পক্ষে। তবে জমি খালি করার পর সেখানে যেন দ্রুত জনকল্যাণমূলক কাজ শুরু করা হয়, যাতে পুনরায় তা কেউ দখল করতে না পারে প্রশাসনর কাছে সেই আর্জি জানিয়েছেন তিনি।

Advertisement

অন্যদিকে, ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর সুবোধ সিংহ। তাঁর অভিযোগ, কোনো পূর্ব নোটিস ছাড়াই এই উচ্ছেদ চালানো হয়েছে। অভিযোগের পাল্টা অভিযোগে আইএসপি কর্তৃপক্ষের দাবি, আইন মেনেই প্রয়োজনীয় সমস্ত নোটিস আগেই দেওয়া হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement