—প্রতীকী চিত্র।
পাক সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র কথোপকথন হয়েছে। আমেরিকা-ইরান সংঘাতের মাঝে ইরান সফর নিয়ে মুনির নিজের অভিজ্ঞতা জানিয়েছেন চিনকে।
প্রসঙ্গত, ইরানের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন মুনির। তার পরে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি চিন গিয়েছেন। উল্লেখ্য, চার দিনের চিন সফরে রয়েছেন শাহবাজ়।
রাষ্ট্রপুঞ্জের খাদ্য প্রধান সতর্ক করেছেন হরমুজ় প্রণালী অবরোধ প্রসঙ্গে। তিনি জানিয়েছেন, হরমুজ় বন্ধ হলে বিশ্ব ব্যাপী সারের সরবরাহ ব্য়াহত হতে পারে। যার ফলে চলতি বছরে খাদ্য নিয়ে নিরাপত্তাহীনতা বাড়তে পারে। তাঁর মতে, হরমুজ় অবরোধ শুধু মাত্র ভূ-রাজনৈতিক সঙ্কট নয়, এটি বিশ্ব ব্য়াপী কৃষি ও খাদ্য ব্যবস্থার উপরে আঘাত হানা।
আমেরিকা-ইরান সংঘাতের মাঝেই ২৫টি জাহাজ হরমুজ় প্রণালী পেরিয়েছে। এমনটাই জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর ইসলামিক রেভিলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর। এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজ়িরা।
তাসনিম সংবাদসংস্থার তথ্য অনুযায়ী, আইআরজিসি-র দাবি, তেল ও বাণিজ্যিক জাহাজ-সহ মোট ২৫টি জাহাজ তেহরানের অনুমতি পেয়ে ও তাদের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে হরমুজ় অতিক্রম করেছে।