সালানপুর ও বারাবনি ব্লকের প্রায় ৪৪ জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে। সালানপুরের নান্দনিক প্রেক্ষাগৃহে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অজয় নন্দ, বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, সালানপুরের বিডিও প্রশান্ত মাইতি। পুরস্কার বিতরণীর শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।