এক বছর এগারোর কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটল কোকওভেন থানার রেল গেট এলাকায়। ওই কিশোরের নাম রাজা শর্মা। তার বাবা রামপ্রবেশ শর্মা জানান, ৪ অগস্ট বিকেলে ছেলে বাড়ির পাশেই খেলতে যায়। সন্ধ্যে হওয়ার পরেও রাজা বাড়ি ফেরেনি। রাত হতেই খোঁজাখুজি শুরু করেন বাড়ির লোকজন। কোথাও খোঁজ না মেলার পর ৬ অগস্ট রামপ্রবেশবাবু কোকওভেন থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ জানিয়েছে, ওই কিশোরের খোঁজ চলছে।