মহিলাকে খুনের নালিশ

এক মহিলাকে খুনের অভিযোগ উঠল মেমারির কেটনা এলাকায়। সোমবার রাতে ওই এলাকা থেকে মুঙ্গলী হেমব্রম (৪২) নামে এক মহিলার দেহ উদ্ধার হয়। মৃতার ছেলে সুকুমারবাবু জানান, তাঁর বাবা ভগীরথ ও মা মুঙ্গলীদেবী শনিবার এক অসুস্থ আত্মীয়কে দেখতে মেমারি হাসপাতালে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৫ ০১:২৫
Share:

এক মহিলাকে খুনের অভিযোগ উঠল মেমারির কেটনা এলাকায়। সোমবার রাতে ওই এলাকা থেকে মুঙ্গলী হেমব্রম (৪২) নামে এক মহিলার দেহ উদ্ধার হয়। মৃতার ছেলে সুকুমারবাবু জানান, তাঁর বাবা ভগীরথ ও মা মুঙ্গলীদেবী শনিবার এক অসুস্থ আত্মীয়কে দেখতে মেমারি হাসপাতালে যান। রাত ৮টা নাগাদ দু’জনেই বাড়ি ফিরছিলেন। কেটনার কাছাকাছি আসতেই ভগীরথ বিশেষ কাজে সামান্য দূরে যান। ফিরে এসে মুঙ্গেলীদেবীকে খুঁজে পাওয়া যায়নি বলে দাবি। শনি, রবি ও সোমবার দিনভর খোঁজ চালানোর পরেও ওই মহিলার কোনও সন্ধান মেলেনি। সুকুমারবাবুর অভিযোগ, ‘‘বাবার অনুপস্থিতিতে মা’কে কেউ তুলে নিয়ে গিয়ে খুন করেছে।’’ দেহ উদ্ধার করতে গিয়ে মেমারি থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের বাধার মুখেও পড়ে। পরে অবশ্য দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলাকে খুন করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement