রাজ্য হস্তশিল্প মেলা বর্ধমানে

আজ, শুক্রবার থেকে বর্ধমানের শাঁখারিপুকুরে শুরু হচ্ছে রাজ্য হস্তশিল্প মেলা। মেলা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

Advertisement
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৬ ০১:১৯
Share:

রাজ্য হস্তশিল্প মেলা শুরুর আগে চলছে প্রস্তুতি। বর্ধমানে উৎসব ময়দানে উদিত সিংহের তোলা ছবি।

আজ, শুক্রবার থেকে বর্ধমানের শাঁখারিপুকুরে শুরু হচ্ছে রাজ্য হস্তশিল্প মেলা। মেলা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় বিভিন্ন নদীর নামে স্টল থাকছে। ঘরের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস, শৌখিন সাজসজ্জা ও পট চিত্র-সহ বিভিন্ন জিনিস থাকছে মেলায়। উদ্যোক্তারা জানিয়েছেন, মোট ২১টি স্টল ও ৪টি হস্তশিল্পীদের হাট থাকছে। মন্ত্রী স্বপন দেবনাথ জানান, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬৭৫ জন হস্তশিল্পী মেলায় যোগ দেবেন। রাহা খরচ বাবদ শিল্পীদের দৈনিক ৭৫ টাকা করে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement