শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। —নিজস্ব চিত্র।
নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণ। কোচবিহারের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।
সূত্রের খবর , রবিবার কোচবিহারে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নোদী। তাঁর আগে সাবিত্রী তাঁর এলাকায় প্রচার সেরে বাড়ি ফেরার পথে সিকারপুর গ্রামের নিকট একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতাল থেকে আহত সাবিত্রী বর্মণ জানান, উল্টোদিক থেকে বেপরোয়া গতীতে আসা একটি লরি আচমকা তাঁর গাড়ির সামনে চলে আসলে, তাঁর গাড়ির চালক তা কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খালে পড়ে যায়। তাতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান দলের কর্মীরা। দু্র্ঘটনায় গুরুতর আহত হন তাঁর গাড়িচালকও।
কোচবিহারের বিজেপির জেলা সহ-সভাপতি বিরাজ বোস বলেন, “সারাদিনের প্রচার সেরে বাড়ি ফিরছিলেন সাবিত্রী বর্মন। মাথাভাঙ্গার সিকারপুরে কাছে হঠাৎই তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি খালে পড়ে যায়। এতে গুরুতর ভাবে আহত হয় গাড়ির চালক এবং তিনিও বর্তমানে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি।”