ক্যারাটে প্রশিক্ষণ। কাটোয়ায়।
ক্যারাটে প্রশিক্ষণ শিবির হয়ে গেল কাটোয়ার হোলি অ্যাঞ্জেল স্কুলে। সতোকান ক্যারাটে অ্যাকাডেমি আয়োজিত ওই শিবিরে বিভিন্ন স্কুলের শ’খানেক ছাত্রছাত্রী যোগ দেন। প্রশিক্ষণ দেন রাজ্য-জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক সোমনাথ পাল চৌধুরী। ওই অ্যাকাডেমির রামকৃষ্ণ নাথ জানান, সপ্তাহে তিন দিন করে অনুশীলন চলে। বছরে কয়েকবার রাজ্য থেকেও প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁর দাবি, আত্মরক্ষা ও শরীর চর্চায় ক্যারাটে শেখার প্রবণতা ক্রমশ বাড়ছে।