মেডিক্যাল কমিশন নিয়ে মামলা হাইকোর্টে

ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইন সংশোধন করে চিকিৎসা পরিষেবায় স্বচ্ছতা আনার জন্য মেডিক্যাল রেগুলেটরি কমিশন গড়েছে রাজ্য সরকার। সেই কমিশনে সদস্য নিয়োগের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০৩:৩১
Share:

ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইন সংশোধন করে চিকিৎসা পরিষেবায় স্বচ্ছতা আনার জন্য মেডিক্যাল রেগুলেটরি কমিশন গড়েছে রাজ্য সরকার। সেই কমিশনে সদস্য নিয়োগের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে।

Advertisement

রাজ্য সরকারের দাবি, হাসপাতাল ও নার্সিংহোমে রোগীরা যাতে ঠিকমতো পরিষেবা পান, তা নিশ্চিত করতেই মেডিক্যাল কমিশন গড়া হয়েছে। সেই কমিশনের কাজ কী হবে, ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনের সংশোধনীতে তা-ও জানানো হয়েছে। ওই কমিশন তাদের প্রাথমিক কাজকর্মও শুরু করেছে।

ওই কমিশনের সদস্য নির্বাচনে স্বচ্ছতার প্রশ্ন তুলে যিনি জনস্বার্থ মামলা করেছেন, সেই আবেদনকারীর আইনজীবী শ্রীকান্ত দত্ত জানান, নতুন আইন অনুযায়ী কমিশনের সদস্য ঠিক করবে রাজ্য সরকারই। সদস্য নিয়োগের মাপকাঠি কী হবে, নতুন আইনে সেই বিষয়ে কিছুই বলা নেই। কোনও সদস্যের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তাঁকে কমিশন থেকে কী ভাবে সরানো হবে, বলা নেই তা-ও।

Advertisement

মামলার আবেদনে আরও বলা হয়েছে, মেডিক্যাল কমিশনের সদস্য নির্বাচনে ও নিয়োগে রাজ্যের শাসক দলের প্রভাব যে পড়বে না, তার কোনও নিশ্চয়তা নেই। কমিশনের সদস্য কোনও চিকিৎসকের বিরুদ্ধে আগে কোনও অভিযোগ উঠে থাকলে তাঁকে নিয়োগ করা যাবে কি না, তারও উত্তর নেই সংশোধনীতে।

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চে জনস্বার্থে এই মামলা দায়ের করে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন আবেদনকারী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement