Enforcement Directorate

প্রাক্তন পুলিশকর্তাকে জিজ্ঞাসাবাদ ইডি-র

ইডি সূত্রের দাবি, ওই সময়ে তাঁর দায়িত্বে থাকা থানা এলাকায় জাল নথির মাধ্যমে জমি দখল এবং অবৈধ নির্মাণ হয়েছিল। অধিকাংশ নির্মাণ করেছিলেন নিউ আলিপুরের বাসিন্দা, ব্যবসায়ী জয় কামদার। সেই কারণেই সোমবার ওই ব্যবসায়ী ও পুলিশকর্তাকে একযোগে তলব করা হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ০৮:৫৩
Share:

— প্রতীকী চিত্র।

জাল নথি তৈরি করে সরকারি ও বেসরকারি জমি দখল এবং ওই জমিতে অবৈধ নির্মাণের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন উপ নগরপাল গৌরব লালকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি।২০২০-এর জানুয়ারি থেকে ২০২৩-এর মার্চ পর্যন্ত গৌরব ডিসি ইস্ট ডিভিশন পদে ছিলেন। মূলত হরিদেবপুর থানা-সহ ই এম বাইপাস সংলগ্ন বিভিন্ন থানার পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।

ইডি সূত্রের দাবি, ওই সময়ে তাঁর দায়িত্বে থাকা থানা এলাকায় জাল নথির মাধ্যমে জমি দখল এবং অবৈধ নির্মাণ হয়েছিল। অধিকাংশ নির্মাণ করেছিলেন নিউ আলিপুরের বাসিন্দা, ব্যবসায়ী জয় কামদার। সেই কারণেই সোমবার ওই ব্যবসায়ী ও পুলিশকর্তাকে একযোগে তলব করা হয়েছিল। তবে ব্যবসায়ী আসেননি। তদন্তকারীদের দাবি, ওই কাজে কলকাতা পুলিশের একাধিক কর্তা, কলকাতা পুরসভার এক কর্তা ও আলিপুরের বেশ কয়েক জন আইনজীবী জড়িত। একাধিক খুন, খুনের চেষ্টায় অভিযুক্ত সোনা পাপ্পু ও তাঁর ঘনিষ্ঠ কয়েক জনও এই কাজে জড়িত। ওই মামলায় রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারকে ইডি তিন দফা জিজ্ঞাসাবাদ করেছে। সোনা পাপ্পুকে দু’দফায় ডাকা হলেও আসেননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন