SSC Recruitment Case

প্রাথমিকের পর এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলাতেও ইডির নজরে পার্থ এবং অর্পিতা, চলতি মাসেই তলব করা হল দু’জনকে

২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। তবে এসএসসি দুর্নীতি মামলায় এর আগে কখনও পার্থ কিংবা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেনি ইডি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১১:৩০
Share:

(বাঁ দিকে) পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

প্রাথমিকের পর এ বার এসএসসি দুর্নীতি মামলার তদন্তেও তৎপর হল ইডি। এই মামলার তদন্তে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। ওই সূত্রের দাবি, চলতি মাসের ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে দু’জনকে তলব করা হয়েছে। পার্থ এবং অর্পিতা দু’জনেই এখন জামিনে মুক্ত।

Advertisement

২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা। দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। তার পরেই দু’জনকে গ্রেফতার করা হয়। পরে সিবিআই-এর এসএসসি এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার দেখানো (শোন অ্যারেস্ট) হয়। তবে এসএসসি দুর্নীতি মামলায় এর আগে কখনও পার্থ কিংবা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেনি ইডি।

ইডি সূত্রে খবর, কেবল পার্থ-অর্পিতাই নন, এই মামলার তদন্তে আরও কয়েক জনকে চলতি মাসেই তলব করার পরিকল্পনা রয়েছে। একাধিক চাকরিপ্রার্থীর বয়ান নথিবদ্ধ করার পরিকল্পনাও রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

Advertisement

গত বছর নভেম্বরে সব মামলায় জামিন পেয়ে তিন বছর তিন মাস পর বাড়ি ফিরেছিলেন পার্থ। ডিসেম্বরে নাকতলার বাসভবন বিজয়কেতনে স্নানঘরে পড়ে গিয়ে বাঁ হাতে আঘাত পান পার্থ। বাইপাসের ধারের একটি হাসপাতালে ২৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৩১ ডিসেম্বর বাড়ি ফেরেন নিলম্বিত (সাসপেন্ড) তৃণমূল বিধায়ক পার্থ। অন্য দিকে, দু’বছর তিন মাস জেলে থাকার পর ২০২৪ সালের নভেম্বরে জামিন পান অর্পিতা। তিনি অবশ্য সিবিআইয়ের কোনও মামলায় গ্রেফতার হননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement