— প্রতীকী চিত্র।
ট্রেনের টিকিট পরীক্ষকের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে দিনের পর দিন অভিনব কায়দায় প্রতারণা চালাচ্ছিল একটি চক্র। অবশেষে ‘মজফ্ফরপুর গ্যাং’ নামে পরিচিত ওই চক্রের দুই সদস্যকে বিহার থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার হাওড়ায় নিয়ে এল হাওড়া সিটি পুলিশ।ধৃতদের নাম নিখিলেশ কুমার ও সোনু কুমার।
কী ভাবে প্রতারণা করত এই দলটি? পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিন্ রাজ্য থেকে আসাকোনও যাত্রী হাওড়া কিংবা শালিমার স্টেশনে নামলে প্রথমে এই দলেরসদস্যেরা তাঁর সঙ্গে বন্ধুত্ব পাতাত। এর পরে হাওড়া ময়দান চত্বরের একটি অফিসকে টিকিট পরীক্ষকের অফিস বলে দেখিয়ে ওইযাত্রীকে বলত, সেখানে তাঁর টাকা-পয়সা, গয়না এবংঅন্যান্য মূল্যবান জিনিস সুরক্ষিত থাকবে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কথায় বিশ্বাস করে ভিন্ রাজ্যের রেলযাত্রীরা তাদের হাতেমূল্যবান জিনিসপত্র তুলে দিতেন। এর পরেই সেগুলি নিয়ে চম্পট দিত প্রতারকেরা। ২০২৫ সাল থেকে হাওড়া থানা এই ধরনের অভিযোগ পেতে শুরু করে। তারপরেই তদন্তে নামে পুলিশ। গত বছরই ধরা হয়েছিল চক্রের দুই সদস্যকে। তাদের জিজ্ঞাসাবাদকরে নিখিলেশ ও সোনুর নাম উঠে আসে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে