— প্রতীকী চিত্র।
রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই হাওড়া শহরের নিকাশি ব্যবস্থার মানোন্নয়নের লক্ষ্যেএকটি মাস্টার প্ল্যান তৈরি করল হাওড়া পুরসভা। সেই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে, নিকাশি সংস্কারের কাজ যৌথ ভাবে করবে কেএমডিএ এবং একটি বেসরকারি সংস্থা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য ৪৭০০ কোটি টাকার প্রকল্প রিপোর্ট তৈরি করা হয়েছে। এই টাকার৭০ শতাংশ দেবে কেন্দ্র, ৩০ শতাংশ রাজ্য।
সমগ্র বিষয়টি নিয়ে মঙ্গলবার পুর কমিশনার-সহ অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিজেপির তিন বিধায়ক— উমেশ রাই,রুদ্রনীল ঘোষ ও সঞ্জয় সিংহ। পরে উমেশ বলেন, ‘‘হাওড়া শহরের কোন কোন এলাকায় নিকাশির সমস্যা রয়েছে, কী ভাবে মাস্টার প্ল্যানের মাধ্যমে তার সমাধান করা হবে, সে সব নিয়ে পুর কমিশনার-সহ পুর আধিকারিকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাব। আমাদের সরকারের প্রথম বাজেটেই যাতে এই মাস্টার প্ল্যানের রাজ্য সরকারের দেওয়া টাকার অংশ বরাদ্দ হয়, সেই চেষ্টা করব।’’
এ দিন বিজেপির তিন বিধায়ক হাওড়া জেলা হাসপাতালেসেখানকার পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বৈঠক করেন। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, আগামী দিনে হাওড়া জেলা হাসপাতাল যাতে মাল্টি-স্পেশালিটি হাসপাতাল হয়ে ওঠে, সে ব্যাপারে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। হাসপাতালে চিকিৎসকের সংখ্যা বাড়ানো, সেখানকার পার্কিং ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে