Accident

ম্যাজিস্ট্রেটের গাড়ির ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়লেন বাইকআরোহী! হাসপাতালে নিয়ে গিয়েও হল না শেষরক্ষা

, সোমবার সকালে বাইকে চেপে সিরাজুল চাঁপাডাঙ্গা থেকে পিয়াসাড়া যাচ্ছিলেন। কলকাতার দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল গাড়িটি। তাতে সওয়ার ছিলেন ম্যাজিস্ট্রেটও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৬
Share:

— প্রতীকী চিত্র।

বিষ্ণুপুর আদালতের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাইকআরোহীর। মৃতের নাম শেখ সিরাজুল বক্স। বয়স বছর ৪২ বছর। তিনি পেশায় ফল বিক্রেতা। ২৬ নম্বর সড়কে বড়পোল এলাকায় এই দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় আটক করা হয়েছে গাড়ির চালককে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাইকে চেপে সিরাজুল চাঁপাডাঙ্গা থেকে পিয়াসাড়া যাচ্ছিলেন। কলকাতার দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল গাড়িটি। তাতে সওয়ার ছিলেন ম্যাজিস্ট্রেটও। সেই গাড়ির ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়েন ফল বিক্রেতা।

তড়িঘড়ি স্থানীয়েরা সিরাজুলকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চালককে আটক করার পাশাপাশি গাড়িটিও থানায় নিয়ে যাওয়া হয়েছে। সিরাজুলের দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement