Howrah Murder Case

মাথায় হেলমেট পরিয়ে পিলখানাকাণ্ডে ধৃতদের নিয়ে যাওয়া হল আদালতে, বাইরে মৃতের পরিবারের তুমুল বিক্ষোভ

গত ২৫ ফেব্রুয়ারি ভোরে পিলখানায় ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে গুলি করে খুন করা হয় প্রোমোটার সফিককে। তার পর চার জনকে গ্রেফতার করা হলেও এত দিন মূল দুই অভিযুক্ত অধরা ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৫:০৬
Share:

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতদের। বাইরে বিক্ষোভ। —নিজস্ব ছবি।

পিলখানায় প্রোমোটার খুনে ধৃত হারুন খান এবং রাফাকাত হোসেনকে আদালতে হাজির করানোর সময় তীব্র উত্তেজনা। একেবারে কোর্ট লক আপের সামনে বিক্ষোভ খুন হওয়া সৌফিক খুনের পরিবার এবং প্রতিবেশীদের।

Advertisement

শুক্রবার ধৃতদের মাথায় হেলমেট পরিয়ে হাওড়া আদালতে হাজির করানো হয়। অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু হয় আদালত চত্বরে। উত্তেজনা ছড়ায় কোর্ট লক আপের সামনে। পুলিশ এবং র‌্যাফ দিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি ভোরে পিলখানায় ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে গুলি করে খুন করা হয় প্রোমোটার সফিককে। তার পর চার জনকে গ্রেফতার করা হলেও এত দিন মূল দুই অভিযুক্ত অধরা ছিলেন। বৃহস্পতিবার ওই দু’জনকেই ভিন্‌রাজ্য থেকে পাকড়াও করেছেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা।

Advertisement

দিল্লির জামা মসজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয় হারুন এবং রোহিতকে। পুলিশ জানিয়েছে, খুনের পর তাঁরা কলকাতা থেকে বিহার হয়ে দিল্লি পালিয়ে গিয়েছিলেন। ধৃতদের সিআইডির হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার তাঁদের আদালতে হাজির করানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement