যে যেখানে দাঁড়িয়ে

হাওড়া পুরসভার বাজেট অধিবেশনে সোমবার সিপিএম কাউন্সিলরদের ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অভিযোগ উঠেছিল শাসক দলের কাউন্সিলরদের বিরুদ্ধে। ঘটনার পরে হাওড়ায় দলের পর্যবেক্ষক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, এমন যদি ঘটে থাকে, ঠিক হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০১:৫২
Share:

বেধড়ক: সিপিএম কাউন্সিলর আসরাফ জাভেদের উপর চড়াও তৃণমূল কাউন্সিলর দেওকিশোর পাঠক। ছবি: দীপঙ্কর মজুমদার

হাওড়া পুরসভার বাজেট অধিবেশনে সোমবার সিপিএম কাউন্সিলরদের ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অভিযোগ উঠেছিল শাসক দলের কাউন্সিলরদের বিরুদ্ধে। ঘটনার পরে হাওড়ায় দলের পর্যবেক্ষক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, এমন যদি ঘটে থাকে, ঠিক হয়নি।

Advertisement

কিন্তু হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী সোমবারের মতো মঙ্গলবারও অবস্থান বদলাননি। বিরোধী সদস্যের মুখ জোর করে চেপে ধরা উচিত হয়েছে কি না, এড়িয়েছেন সেই বিতর্কও। শুধু রাজ্যে গণতন্ত্র নেই বলে সিপিএমের অভিযোগ সম্পর্কে রথীনবাবুর প্রতিক্রিয়া, ‘‘যাঁরা ৩৪ বছর গণতন্ত্র ধ্বংস করেছেন, তাঁদের মুখে এ সব মানায় না। আমাদের দল গোলমাল চায় না। কেউ দোষ করলে ব্যবস্থা নেওয়া হবে।’’ সোমবারের ঘটনায় আক্রান্ত সিপিএম কাউন্সিলর আসরাফ জাভেদকে বাড়িতে দেখতে গিয়ে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য বলেন, ‘‘মাত্র দু’জন বিরোধী কাউন্সিলরকেও বলতে দেওয়া হবে না? বলতে গেলে মেরে মাটিতে ফেলে দেওয়া হবে? মুখ চেপে ধরা হবে? এ থেকেই বোঝা যায় রাজ্যে গণতন্ত্র নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement