উলুবেড়িয়ায় মহিলাকে বিবস্ত্র করে মারের নালিশ

সম্পত্তি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক মহিলাকে হেনস্থা এবং বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল উলুবেড়িয়ার ঘোষালচক গ্রামের কিছু লোকজনের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:০৭
Share:

সম্পত্তি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক মহিলাকে হেনস্থা এবং বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল উলুবেড়িয়ার ঘোষালচক গ্রামের কিছু লোকজনের বিরুদ্ধে। রবিবার বিকেলের ঘটনা। মহিলার স্বামী বিজেপি সমর্থক হওয়ায় ঘটনায় রাজনীতির রং লেগেছে। তাঁর অভিযোগ, তিনি বিজেপি সমর্থক হওয়াতেই তৃণমূলের নেতৃত্বে কিছু গ্রামবাসী এ দিন জোর করে তাঁর জমি দখল করতে যায়। স্ত্রী বাধা দেওয়াতেই তাঁকে হেনস্থা করা হয়। কিন্তু এই অভিযোগ পুলিশ প্রথমে নিতে চায়নি।

Advertisement

ঘটনার প্রতিবাদে রাত ৭টা থেকে প্রায় সাড়ে ৮টা পর্যন্ত বিজেপি পাঁচলা-বাউড়িয়া রোড অবরোধ করে। পুলিশ গিয়ে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস গিলে অবরোধ ওঠে। পুলিশই মহিলার চিকিৎসার ব্যবস্থা করে। তৃণমূল অভিযোগ মানেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement