টুকরো খবর

প্রাকৃতিক দুর্যোগে লোকজনের আশ্রয়ের জন্য হাওড়ার ডোমজুড় ব্লকে তৈরি হয়েছে ফ্লাড শেল্টার। ডোমজুড়ের বিডিও অফিসের চত্বরে তৈরি করা হয়েছে একটি নতু্ন ভবন। ডোমজুড় পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, ভবনের নীচে থাকবে খাদ্য ও কৃষি দফতরের অফিস। উপরে থাকবে ফ্লাড সেন্টার।

Advertisement
শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৪ ০০:৪৪
Share:

প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের জন্য ফ্লাড শেল্টার ডোমজুড়ে

Advertisement

নিজস্ব সংবাদদাতা • ডোমজুড়

Advertisement

—নিজস্ব চিত্র।

প্রাকৃতিক দুর্যোগে লোকজনের আশ্রয়ের জন্য হাওড়ার ডোমজুড় ব্লকে তৈরি হয়েছে ফ্লাড শেল্টার। ডোমজুড়ের বিডিও অফিসের চত্বরে তৈরি করা হয়েছে একটি নতু্ন ভবন। ডোমজুড় পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, ভবনের নীচে থাকবে খাদ্য ও কৃষি দফতরের অফিস। উপরে থাকবে ফ্লাড সেন্টার। ব্লকের কর্তাদের দাবি, এই ফ্লাড শেল্টারে ৭০-৮০ জন শরণার্থী থাকতে পারবেন। সোমবার ভবনটির উদ্বোধন করেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। উপস্থিত ছিলেন জগবল্লভপুরের বিধায়ক আবুল কাশেম মোল্লা, ডোমজুড়ের বিডিও তমোঘ্ন কর। এ দিন অনুষ্ঠানে ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের মৎস্যজীবীদের হাতে মাছ ধরার প্রয়োজনীয় উপকরণ ও সাইকেল তুলে দেওয়া হয়। মৎস্যজীবীদের বাড়ি তৈরির জন্য দেওয়া হয় টাকা। ডোমজুড় পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ আয়েসা বেগম বলেন, ‘‘মোট ১৮ জন মৎস্যজীবীকে গীতাঞ্জলি প্রকল্পে বাড়ি তৈরি করার টাকা দেওয়া হয়েছে।’’ সোমবার থেকে ডোমজুড় পঞ্চায়েত সমিতির অর্ন্তগত ১৮টি পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে ‘অরণ্য সপ্তাহ’ পালন। পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সজল ঘোষ (বীরু) জানান, ২২ জু্লাই পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই প্রকল্পে প্রতিটি গ্রামে আরও বেশি করে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Advertisement

চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির নালিশ

নিজস্ব সংবাদদাতা • চন্দননগর

চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন এক রোগিণী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে চন্দননগরের বিদ্যালঙ্কা এলাকায়। পুলিশ সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা বছর ছাব্বিশের ওই গৃহবধূ অসুস্থার কারণে এদিন সন্ধ্যায় চন্দননগরের বিদ্যালঙ্কায় এক হৃদরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন চিকিৎসার জন্য। গৃহবধূর অভিযোগ চিকিৎসক তাঁকে দেখার সময় তাঁর শ্লীলতাহানি করেন। এরপর ওই গৃহবধূ চন্দননগর থানায় গিয়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ চিকিৎসকের খোঁজে তাঁর বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। মঙ্গলবার ওই রোগিণীকে চন্দননগর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার পর চন্দননগর মহাকুমা আদালতে পাঠানো হয়।

পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের

নিজস্ব সংবাদদাতা • কোতুলপুর

পুলিশের গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মারা গেলেন সাইকেল আরোহী এক প্রৌঢ়। গাড়ি না থামিয়ে গতি বাড়িয়ে চালক বেরিয়ে যান বলে অভিযোগ। মঙ্গলবার সকালে বাঁকুড়ার কোতুলপুর থানার মির্জাপুর গ্রামে ওই দুর্ঘটনার পরে ক্ষিপ্ত বাসিন্দারা প্রতিবাদ জানাতে দেহ আটকে রাস্তা অবরোধ করেন। এক ঘণ্টা অবরোধে বিষ্ণুপুর-আরামবাগ রাস্তায় যান চলাচল কিছুটা ব্যাহত হয়। পরে পুলিশ ওই গাড়ির চালককে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। মৃতের নাম প্রাণতোষ ঘটক (৫৯)। তিনি পেশায় রেলকর্মী ছিলেন। তাঁর বাড়ি মির্জাপুর গ্রামেই। বাঁকুড়া জেলা পুলিশের এক আধিকারিক দাবি করেন, “ধাক্কা মারার পর ওই রাস্তার উপরেই জয়পুর থানার সলদা গ্রামে গাড়িটি ফেলে চালক পালায়। সম্ভবত চালক একাই ছিলেন।” তিনি জানান, গাড়িটি হুগলি জেলা পুলিশের বলে প্রাথমিক ভাবে তাঁরা জানতে পেরেছেন। যদিও হুগলি জেলা পুলিশের এক কর্তা পাল্টা দাবি করেছেন, “ওই গাড়িটি ভাড়ায় পুলিশ ব্যবহার করে। গাড়িটি মেরামতি করতে মালিক নিয়ে গিয়েছিল। কাজেই হুগলি জেলা পুলিশ ওই দুর্ঘটনায় জন্য দায়ী নয়।”

বস্তাবন্দি দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • হরিপাল

বছর পঁয়ত্রিশের অজ্ঞাতপরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হরিপালের অভিরামপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে অভিরামপুর এলাকার এক ডোবায় একটি বস্তা থেকে গন্ধ বেরোলে বাসিন্দাদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে। তদন্তকারী এক পুলিশ অফিসার জানান, পুরোনো শত্রুতার জেরে নৃশংসভাবে ওই যুবককে খুন করা হয়েছে। সারা শরীর ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর মৃত্যু নিশ্চিত করতে গলার নলি কেটে বস্তায় পুরে ডোবায় ফেলে দেওয়া হয়। মৃত যুবকের পরিচয় জানার জন্য বিভিন্ন থানাকে খবর দেওয়া হয়েছে।

অনুপস্থিত কর্তারা

পুরসভার বাইরে তৃণমূলের বিক্ষোভ চলছে বলে পুরপ্রধান, উপ-পুরপ্রধান এবং পাঁচ চেয়ারম্যান পারিষদ অফিসে এলেন না বলে অভিযোগ। যদিও প্রত্যেকেরই দাবি, ব্যক্তিগত কাজ থাকায় তাঁরা আসেননি। মঙ্গলবার বালি পুরসভার ঘটনা। সিপিএম পরিচালিত বালি পুরসভার সামনে নিকাশি, রাস্তা এবং স্বজনপোষণ নিয়ে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। ছিলেন বিধানসভার মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়। সকাল ১১টা-৫টা পর্যন্ত চলে বিক্ষোভ। পুর চেয়ারম্যান অরুণাভ লাহিড়ী বলেন, “আমার মতো অনেকেরই ব্যক্তিগত কাজ আছে, তাই আসেননি।”

এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। বাগনান উড়ালপুল
এখন উদ্বোধনের অপেক্ষায়। ছবি: সুব্রত জানা।

গঙ্গায় পূর্ণিমার ভরা কোটালে জলমগ্ন উলুবেড়িয়ার এসডিও অফিস চত্বর।—নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement