ডোমজুড়ে টেট নিয়ে বৈঠক

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা (টেট) নিয়ে বৈঠক করল ডোমজুড় ব্লক প্রশাসন। মঙ্গলবার বিডিও অফিসে এই বৈঠক হয়। উপস্থিত ছিলেন বিডিও তমোঘ্ন কর-সহ ব্লকের অন্যান্য আধিকারিকেরা। তিনি জানান, টেট পরীক্ষার দিন (৩০স অগস্ট) ডোমজুড় ব্লকের যে জায়গায় বাস রুট নেই সেখানে ‘স্পেশ্যাল’ ট্রেকার ও টোটো চালানোর পরিকল্পনা করা হয়েছে। অঙ্কুরহাটি চেকপোস্টে শিবির করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৫ ০০:৫২
Share:

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা (টেট) নিয়ে বৈঠক করল ডোমজুড় ব্লক প্রশাসন। মঙ্গলবার বিডিও অফিসে এই বৈঠক হয়। উপস্থিত ছিলেন বিডিও তমোঘ্ন কর-সহ ব্লকের অন্যান্য আধিকারিকেরা। তিনি জানান, টেট পরীক্ষার দিন (৩০স অগস্ট) ডোমজুড় ব্লকের যে জায়গায় বাস রুট নেই সেখানে ‘স্পেশ্যাল’ ট্রেকার ও টোটো চালানোর পরিকল্পনা করা হয়েছে। অঙ্কুরহাটি চেকপোস্টে শিবির করা হবে। খসমরা, কোরলা, উত্তর ঝাঁপড়দহের কয়েকটি এলাকায় ওই দিন নির্দিষ্ট ভাড়ায় ট্রেকার ও টোটো চালানো হবে। এই নিয়ে ট্রেকার ও টোটো চালকদের সঙ্গে আলোচনা করা হবে। পরীক্ষাকেন্দ্রগুলিতে জেনারেটর রাখার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এ দিন ডোমজুড় ছাড়াও জেলার প্রায় সব ব্লকেই ৩০ অগস্টের টেট নিয়ে প্রশাসনিক বৈঠক আয়োজিত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement