বছর বারোর এক বালিকাকে ধর্ষণের অভিযোগে তার এক আত্মীয় যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে গোঘাটের ওই বালিকার বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। সেখানে হাজির হয়েছিল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার মাংরুল গ্রামের বাসিন্দা তপন চৌধুরী নামে তার এক আত্মীয় যুবক। অনুষ্ঠান শেষে বালিকা ঘুমোতে যায়। সেই সুযোগেই তপন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বালিকার চিৎকারের বাড়ির লোকজন এসে তপনকে পুলিশের হাতে তুলে দেন। বালিকার স্থানীয় ভাবে চিকিত্সা হয়। ধৃতকে বৃহস্পতিবার আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন।