দুষ্কৃতীদের হাতে সঙ্গের টাকাপয়সা তুলে দিতে না চাওয়ায় বাবা ও ছেলেকে গুলি করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। শুক্রবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে হুগলির দাদপুরের মালপাড়ায়। গুলিতে গুরুতর জখম দিবাকর দাস (বাবা) ও ছেলে সুব্রতকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, একটা মামলা হয়েছে। দুষ্কৃতীদের ধরতে সব থানাকে সতর্ক করা হয়েছে।