মৃতদেহ উদ্ধার

পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। শুক্রবার, হাওড়ার বকুলতলায়। পুলিশ জানায়, লাল-সবুজ রঙের সালোয়ার কামিজ পরা ওই তরুণীর শরীরে একাধিক ক্ষতচিহ্ন মিলেছে। পুকুরের পাশে একটি ঝোপেও ছিল জমাট বাঁধা রক্ত। পুলিশের অনুমান, ধারাল অস্ত্র দিয়ে খুন করে তরুণীকে পুকুরে ফেলে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০০:২৩
Share:

পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। শুক্রবার, হাওড়ার বকুলতলায়। পুলিশ জানায়, লাল-সবুজ রঙের সালোয়ার কামিজ পরা ওই তরুণীর শরীরে একাধিক ক্ষতচিহ্ন মিলেছে। পুকুরের পাশে একটি ঝোপেও ছিল জমাট বাঁধা রক্ত। পুলিশের অনুমান, ধারাল অস্ত্র দিয়ে খুন করে তরুণীকে পুকুরে ফেলে দেওয়া হয়। এ দিনই লেক মলের সামনে একটি দোকান থেকে সঞ্জিত দাস নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়েরা পুলিশকে জানান, সকালে সঞ্জিত রোজের মতোই দোকান খুলেছিলেন। বিকেলে অনেক ডেকেও তাঁর সাড়া না পাওয়ায় স্থানীয় দোকানদারেরা পুলিশে খবর দেন। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement