Passport Denial of R Rajagopal

‘দ্রুত হস্তক্ষেপ করুন’, প্রবীণ সাংবাদিক রাজাগোপালের পাসপোর্ট সমস্যা নিয়ে শুভেন্দুকে চিঠি কেরলের মুখ্যমন্ত্রীর

কী সেই অসুবিধা? সতীশনের অভিযোগ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়র ফলে রাজাগোপালের পাসপোর্ট পুনর্নবীকরণের আবেদনপত্র বাতিল হয়ে গিয়েছে। কারণ, কলকাতা পুলিশ পাসপোর্ট পুনর্নবীকরণের ছাড়পত্র দেয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ২২:৪১
Share:

(বাঁ দিক থেকে) ভিডি সতীশন, আর রাজাগোপাল এবং শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।

জরুরি ভিত্তিতে হস্তক্ষেপের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠালেন কেরলের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভিডি সতীশন। কেরলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইংরেজি সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রাক্তন সম্পাদক আর রাজাগোপালের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বাদ পড়ার চরম অসুবিধার মুখে পড়েছেন তিনি।

Advertisement

কী সেই অসুবিধা? সতীশনের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়র ফলে রাজাগোপালের পাসপোর্ট পুনর্নবীকরণের আবেদনপত্র বাতিল হয়ে গিয়েছে। কারণ, কলকাতা পুলিশ পাসপোর্ট পুনর্নবীকরণের ছাড়পত্র দেয়নি। সোমবার শুভেন্দুকে পাঠানো চিঠিতে সতীশন লিখেছেন, ‘‘জরুরি ভিত্তিতে বিষয়টি দেখুন।’’ তাঁর দাবি, রাজাগোপাল তিন দশক ধরে সাংবাদিকতা করেন। তিনি কলকাতার ১২, ডোভার রোডের ফ্ল্যাট ৩এ-র বাসিন্দা।

তিরুঅনন্তপুরম থেকে নবান্নে আসা চিঠিতে জানানো হয়েছে, ভোটার তালিকা-সংক্রান্ত বিষয়টি ইতিমধ্যেই যথাযথ আপিল প্রক্রিয়ায় বিবেচনাধীন। কিন্তু পুলিশি রিপোর্টের কারণে পাসপোর্টের পুনর্নবীকরণ আটকে গিয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত শুভেন্দুর হস্তক্ষেপের আবেদন করে সতীশন লিখেছেন, ‘‘এই পরিস্থিতিতে, আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি যে আপনি বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করবেন।’’ চিঠিতে রাজাগোপালের পাসপোর্ট পুনর্নবীকরণ আবেদনের ফাইল নম্বরও উল্লেখ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement