আজাদগড়ে বৃদ্ধার মৃত্যুতে রবিবার সন্ধ্যায় এক ব্যক্তি গ্রেফতার হল। ধৃতের নাম গৌতম আঢ্য। পুলিশ জানায়, গৌতম সম্পর্কে সবিতা আঢ্য নামে ওই বৃদ্ধার ভাইপো। রবিবার সকালেই সবিতাদেবীর পচাগলা দেহ উদ্ধার হয়েছিল। পুলিশের দাবি, জেরায় গৌতম জানিয়েছে, ঝগড়ার জেরে সবিতাদেবীকে ধাক্কা মারে সে। তাতেই পড়ে গিয়ে মৃত্যু হয় সবিতাদেবীর।