গুলি চালনার ঘটনায় ধৃত আরও ১ দুষ্কৃতী

পঞ্চান্নগ্রামে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হল আরও এক দুষ্কৃতী। বুধবার তিলজলা থেকে মহম্মদ পাপ্পু শাহ নামে ওই অভিযুক্তকে ধরা হয়। তিলজলার বাসিন্দা পাপ্পুর কাছে মিলেছে একটি পিস্তল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০
Share:

পঞ্চান্নগ্রামে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হল আরও এক দুষ্কৃতী। বুধবার তিলজলা থেকে মহম্মদ পাপ্পু শাহ নামে ওই অভিযুক্তকে ধরা হয়। তিলজলার বাসিন্দা পাপ্পুর কাছে মিলেছে একটি পিস্তল। গত শনিবার রাতে ই এম বাইপাস সংলগ্ন পঞ্চান্নগ্রামের মার্টিন পাড়ায় মহম্মদ শাহিদ নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়। শাহিদের অভিযোগ পেয়ে ওই রাতেই গ্রেফতার করা হয় তপসিয়া রোডের বাসিন্দা মহম্মদ আজাদ খানকে। জেরায় সে পাপ্পুর নাম বলে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই ওই ঘটনা ঘটেছিল।

Advertisement

অন্য দিকে, মঙ্গলবার রাতে একবালপুরের ডেন্ট মিশন রোড থেকে সশস্ত্র এক দুষ্কৃতীকে গ্রেফতার করেন লালবাজারের গোয়েন্দারা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার এবং এক রাউন্ড কার্তুজ। পুলিশ জানায়, আগেও ওই দুষ্কৃতীকে লুঠপাটের জন্য মারধর এবং অস্ত্র আইনে গ্রেফতার করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement