Heroin seller

স্কুল-কলেজে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার ১

বিভিন্ন এজেন্টের মাধ্যমে স্কুল-কলেজে মাদক সরবরহ করত অরবিন্দ। ওই তালিকায় কলকাতা এবং সল্টলেকের বেশ কিছু নামী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ১৮:৫৯
Share:

কলকাতা পুলিশের জালে ধৃত মাদক পাচারকারী অরবিন্দ সিংহ। —নিজস্ব চিত্র।

কলকাতা পুলিশের জালে ধরা পড়ল এক মাদক পাচারকারী। ধৃত অরবিন্দ সিংহ একটি মাদক পাচারকারী চক্রের অন্যতম সদস্য বলে দাবি পুলিশের। বুধবার রাতে কলকাতা মেডিক্যাল কলেজের পিছনের দিকে পুলিশ মর্গের সামনে থেকে অরবিন্দকে গ্রেফতার করেন গোয়েন্দারা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বিভিন্ন এজেন্টের মাধ্যমে স্কুল-কলেজে মাদক সরবরাহ করত অরবিন্দ। ওই তালিকায় কলকাতা এবং সল্টলেকের বেশ কিছু নামী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। ধৃতের কাছ থেকে ২৭৫ গ্রাম হেরোইন পাওয়া গিয়েছে। যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। ওই এলাকার এক মাদক পাচারকারীকে হেরোইন দিতে এসে পুলিশের জালে পড়ে অরবিন্দ। ওই চক্রে আরও অনেকে রয়েছে বলে পুলিশের দাবি। অভিযুক্তকে জেরা করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

অরবিন্দের বাড়ি গিরিশ পার্ক এলাকায়। তার খোঁজে বেশ কিছু দিন ধরেই খোঁজ চালাচ্ছিলেন গোয়েন্দারা। কিন্তু কিছুতেই অরবিন্দের নাগাল পাচ্ছিল না পুলিশ। সম্প্রতি কয়েকজন মাদক পাচারকারী গ্রেফতার হওয়ার পর, অরবিন্দের বিষয়ে আরও নির্দিষ্ট করে তথ্য হাতে পান গোয়েন্দারা। তার ভিত্তিতেই ওই পাচারকারীকে গ্রেফতার করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement