টুকরো খবর

বহুতলের উপর থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। বৃহস্পতিবার, বেহালা থানা এলাকার বি এন শাহ রোডের একটি আবাসনে। পুলিশ জানায়, মৃতার নাম কুসুম অগ্রবাল (৬১)। ওই আবাসনে মোট ছ’টি বহুতল। পুলিশ জানিয়েছে, তিন নম্বর বহুতলের পাঁচ তলায় থাকেন পরিবহণ ব্যবসায়ী যোগেশ অগ্রবাল।

Advertisement
শেষ আপডেট: ০২ মে ২০১৫ ০১:৫৬
Share:

পড়ে মৃত্যু বৃদ্ধার

Advertisement

বহুতলের উপর থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। বৃহস্পতিবার, বেহালা থানা এলাকার বি এন শাহ রোডের একটি আবাসনে। পুলিশ জানায়, মৃতার নাম কুসুম অগ্রবাল (৬১)। ওই আবাসনে মোট ছ’টি বহুতল। পুলিশ জানিয়েছে, তিন নম্বর বহুতলের পাঁচ তলায় থাকেন পরিবহণ ব্যবসায়ী যোগেশ অগ্রবাল। তাঁর বাবা শুভকরণ অগ্রবাল এবং মা কুসুম অগ্রবাল বৃহস্পতিবারই বিদেশ থেকে আসেন। রাত সাড়ে তিনটে নাগাদ বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কুসুমদেবীকে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই বৃদ্ধা মানসিক অবসাদে ভুগছিলেন। হাওয়া বদলের জন্যই তাঁকে বিদেশ নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি।

Advertisement

ঝুলন্ত দেহ উদ্ধার

এক বৃদ্ধের ঝুলন্ত দেহ আবিষ্কার করল পুলিশ। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে ফুলবাগান থানা এলাকার চ্যানেল সার্কুলার রোডে। মৃতের নাম শ্যামলাল দাস (৭০)। পুলিশ জানায়, এ দিন নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই বৃদ্ধকে। পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছেন শ্যামলালবাবু। যদিও তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি বলে জানিয়েছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা, ধৃত ১

রেল আবাসনের দেওয়ালে ধাক্কা মেরে গ্রেফতার হলেন লরিচালক। শুক্রবার, বেহালার ঘোলসাপুর রেলওয়ে এস্টেটে। ধৃতের নাম বিকাশ পাসোয়ান। পুলিশ জানায়, সকাল ৭টা নাগাদ জেম্‌স লং সরণি দিয়ে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই আবাসনের দেওয়ালে সজোরে ধাক্কা মারে লরিটি। দেওয়ালের প্রায় ১০ ফুট অংশ ভেঙে পড়ে। চালক লরি ফেলে পালাতে গেলে কর্তব্যরত পুলিশ কনস্টেবল তাঁকে ধরে ফেলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement