Kolkata

Kolkata: পোস্তায় স্বর্ণ ব্যবসায়ীর রহস্যমৃত্যু! দোকান থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

পোস্তায় দোকান থেকে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হল। ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে সুইসাইড নোট। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ১৩:১৬
Share:

প্রতীকী ছবি।

সোনার দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হল। পোস্তা এলাকায় একটি দোকান থেকে উদ্ধার করা হয়েছে দেহ। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পোস্তায় ওই স্বর্ণ ব্যবসায়ীর নাম নন্দলাল সোনি। রবিবার সারাদিন তিনি বাড়িতে ছিলেন না। বাবার খোঁজে দোকানে আসেন তাঁর ছেলে। সেখানেই ওই স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, দোকানের ভিতর থেকে দরজা বন্ধ ছিল। আত্মহত্যা না কি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement