দেহ উদ্ধার

বাড়ির ছাদে উদ্ধার হল চার বছরের এক শিশুর ক্ষতবিক্ষত দেহ। শনিবার, ব্যারাকপুরের বিবেকনগরে। মৃতের নাম মহিমা শর্মা। ব্যারাকপুরের পুলিশ কমিশনার নীরজকুমার সিংহ জানান, ‘‘হনুমানের কামড়েই শিশুটির মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ০০:৪৬
Share:

বাড়ির ছাদে উদ্ধার হল চার বছরের এক শিশুর ক্ষতবিক্ষত দেহ। শনিবার, ব্যারাকপুরের বিবেকনগরে। মৃতের নাম মহিমা শর্মা। ব্যারাকপুরের পুলিশ কমিশনার নীরজকুমার সিংহ জানান, ‘‘হনুমানের কামড়েই শিশুটির মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ময়না-তদন্তে বিশদ জানা যাবে।’’ মহিমার বাবা বিমল শর্মার প্রশ্ন, ‘‘হনুমানের বিরুদ্ধে তো অভিযোগ হয় না। কিন্তু হনুমান আক্রমণ করলে মেয়ে চিৎকার করবে না!’’ তবে রাত পর্যন্ত অভিযোগ না দায়ের হওয়ায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement