মৃতদেহ উদ্ধার

উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ। বুধবার, সল্টলেকের ই বি ব্লকের একটি বাড়ি থেকে। মৃতের নাম প্রবোধ হালদার (৪৫)। তিনি কেন্দ্রীয় সরকারি চাকরি করতেন। পুলিশ জানায়, কয়েক মাস আগে প্রবোধবাবু দিল্লিতে বদলি হয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৬ ০০:১৯
Share:

উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ। বুধবার, সল্টলেকের ই বি ব্লকের একটি বাড়ি থেকে। মৃতের নাম প্রবোধ হালদার (৪৫)। তিনি কেন্দ্রীয় সরকারি চাকরি করতেন। পুলিশ জানায়, কয়েক মাস আগে প্রবোধবাবু দিল্লিতে বদলি হয়েছিলেন। দিন কয়েক আগে সল্টলেকে এসেছিলেন তিনি। এ দিন সকালে প্রবোধবাবুর স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলেন। ফিরে তিনি ফ্ল্যাটের কলিং বেল বাজান, পরে দরজায় ধাক্কা দেন। সাড়া না পেয়ে পড়শিদের ডাকেন প্রবোধবাবুর স্ত্রী। পুলিশেও খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে প্রবোধবাবুর দেহ উদ্ধার করে। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement