Calcutta Medical College

কিশোরীর শ্বাসনালিতে আটকে পিন! মেডিক্যাল কলেজে রিজিড ব্রঙ্কোস্কপি করে বার করা হল, পর্যবেক্ষণে রয়েছে রোগী

হাসপাতাল সূত্রে খবর, কেন গলাব্যথা হচ্ছে, কোথায় সমস্যা তা জানতে এক্সরে এবং সিটিস্ক্যান করা হয়। তাতে দেখা যায় একটি পিন কিশোরীর শ্বাসনালিতে আটকে রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৬:১৮
Share:

কিশোরীর শ্বাসনালিতে আটকে থাকা সেই পিন। নিজস্ব চিত্র।

কিশোরীর শ্বাসনালিতে আটকে গিয়েছিল একটি পিন। সেটিকে রিজিড ব্রঙ্কোস্কপি করে বার করা হল কলকাতা মেডিক্যাল কলেজে। গত দু’দিন ধরেই গলায় ব্যথা হচ্ছিল কিশোরী নাজদা পারভিনের। শুধু গলাব্যথাই নয়, কোনও কিছু খেতে বা গিলতে গেলেও সমস্যা হচ্ছিল। তাই চিকিৎসার জন্য তার পরিবার পারভিনকে নিয়ে এসেছিল মেডিক্যাল কলেজে।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, কেন গলা ব্যথা হচ্ছে, কোথায় সমস্যা তা জানতে এক্সরে এবং সিটিস্ক্যান করা হয়। তাতে দেখা যায়, একটি পিন পারভিনের শ্বাসনালিতে আটকে রয়েছে। কিশোরীর পরিবার জানিয়েছে, কোনও দিন শ্বাসকষ্টের কথা বলেনি সে। শ্বাসকষ্টের কোনও উপসর্গও ধরা পড়েনি তার মধ্যে। ফলে বিষয়টি কারও মাথাতেই আসেনি যে, শ্বাসনালির মধ্যে কোনও জিনিস আটকে রয়েছে।

কলকাতার বৌবাজারের বাসিন্দা পারভিন। জানা গিয়েছে, গত মঙ্গলবার দুর্ঘটনাবশত একটি পিন গিলে ফেলেছিল সে। বুধবার বিকেলে তাকে মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার পর তার সিটিস্ক্যান, এক্সরে হয়। তখনই জানা যায়, শ্বাসনালিতে একটি পিন আটকে রয়েছে। বৃহস্পতিবার সকালে রিজিড ব্রঙ্কোস্কপি করা হয় পারভিনের। চিকিৎসকদলে ছিলেন ইএনটি বিভাগের চিকিৎসক দীপ্তাংশু মুখোপাধ্যায়, অ্যানাস্থেসিয়োলজি বিভাগের দেবাশিস ঘোষ। চিকিৎসক দীপ্তাংশু জানিয়েছেন, বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল। তবে তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement