Eid

নতুন রীতি মেনে ব্রিগেডে ইদের নমাজ

আয়োজক খিলাফত কমিটি সূত্রের খবর, একই সঙ্গে সেনা কর্তৃপক্ষ এবং লালবাজারের কাছ থেকে ছাড়পত্র মিলেছে। সাড়ে আটটা নাগাদ অন্তত দু’লক্ষ লোক এ বার ইদুজ্জোহার নমাজের জমায়েতে শামিল হবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ০৮:৩০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বেশ কয়েক দশক পরে আজ, বৃহস্পতিবার শহরে ইদের নমাজ সরছে রেড রোড থেকে। তার বদলে ব্রিগেড প্যারেড ময়দানে নমাজের ছাড়পত্র মিলেছে।

আয়োজক খিলাফত কমিটি সূত্রের খবর, একই সঙ্গে সেনা কর্তৃপক্ষ এবং লালবাজারের কাছ থেকে ছাড়পত্র মিলেছে। সাড়ে আটটা নাগাদ অন্তত দু’লক্ষ লোক এ বার ইদুজ্জোহার নমাজের জমায়েতে শামিল হবেন। সাধারণত, রমজান মাসের শেষে ইদ-উল-ফিতরের নমাজে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানাত খিলাফত কমিটি। ইদুজ্জোহা বা বকরি ইদের অনুষ্ঠানে সেই রীতি নেই।

খিলাফত কমিটি সূত্রে জানা গিয়েছে, এ বার নমাজের শেষেই মাঠ পরিষ্কার করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে বামফ্রন্ট সরকারের শাসনকালের গোড়ার দিকে ইদের নমাজ হত শহিদ মিনারের মাঠে। বৃষ্টি, জল-কাদার জন্য তা রেড রোডে সরানোর সিদ্ধান্ত গৃহীত হয়। নাখোদা মসজিদেও দু’দফায় নমাজ পড়া হবে। নিউ টাউনে মিজ়োরাম হাউসের উল্টো দিকে এনকেডিএ-র ফুটবল মাঠেও নবান্নের মাধ্যমে ইদের ছাড়পত্র মিলেছে বলে খবর।

পালাবদলের পরে এ রাজ্যে পশু জবাই সংক্রান্ত পুরনো আইন কার্যকর হওয়ায় ইদের কুরবানি অনেকটাই নিচু তারে বাঁধা থাকছে। বিধিনিষেধে বড় পশুর কুরবানি কার্যত বন্ধ। ফলে, যাঁরা এক সঙ্গে অনেকে ভাগাভাগি করে কুরবানি দিতেন, সেই দরিদ্র সাধারণ অনেকেই কুরবানি থেকে বিরত থাকছেন বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন